মেডিক্যেল সংক্রান্তস্বাস্থ্যCorona Virus

COVID-19 চিকিৎসায় বহুল আলোচিত ভেন্টিলেটর কি

COVID-19 চিকিৎসায় বহুল আলোচিত ভেন্টিলেটর কি

##ভেন্টিলেটর হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস যা covid19 এর কারনে তীব্র শ্বাসকষ্টে ভোগে তাদের নিশ্বাস নিতে সাহায্য করে।
করোনা ভাইরাস আমাদের ফুসফুসের টিস্যুর ব্যাপক ক্ষতি করে যার দরুন ফুসফুস রক্তে অক্সিজেন পাঠাতে পারেনা।এর ফলে নিউমনিয়া দেখা দেয় অন্যান্য অঙ্গ অচল হয়ে পড়ে।তাই একে ঠেকাতে গলার ভিতর দিয়ে পাইপ ঢুকিয়ে প্রেসারাইজড বাতাসের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়।
যন্ত্রটি নাক কিম্বা মুখের ভেতর দিয়ে অথবা গলায় ছিদ্র করে লাগানো টিউবের সাহায্যে ফুসফুসে অক্সিজেন সরবরাহ করে এবং দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বের কিরে নিয়ে আসে। কম্পিউটারের সাহায্যে এই যন্ত্রটি পরিচালনা করা হয়।

কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা গেছে পরস্থিতি গুরুতর হলে রোগীর নিউমোনিয়া হয়, ফলে তার ফুসফুসের নিচে অংশ পানি জমে যায় এবং তখন শ্বাস গ্রহণ কঠিন হয়ে দাঁড়ায়।

ভেন্টিলেটর ছাড়া ওই রোগী তখন আর শ্বাস নিতে পারে না। যন্ত্রটি তখন ফুসফুস থেকে পানি ও রোগীর দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বের করে নিয়ে আসে এবং ফুসফুসে অক্সিজেন সরবরাহ করে কৃত্রিমভাবে রোগীকে বাঁচিয়ে রাখে।

রোগী যতক্ষণ পযন্ত স্বাভাবিকভাবে নিশ্বাস গ্রহণ করতে না পারে ততক্ষণ ভেন্টিলেটর লাগানো থাকে। এসময় তিনি কথা বলতে পারেন না, মুখ দিয়ে কিছু খেতেও পারেন না। সেসময় তাকে টিউবের সাহায্যে খাবার দেওয়া হয়।

নরমালি একটা ভেন্টিলেটর শুধু একজন ব্যবহার করতে পারে কিন্তু কিছু দিন আগে ইতালির এক ডাক্তার এক ভেন্টিলেটর একই সাথে দুই রোগীর ব্যবহারের পদ্ধতি বের করছে।একটি ভেন্টিলেটর কিনতে খরচ হয় প্রায় ৫০ হাজার ডলার।

চলেন দেখি কোন দেশের কয়টা ভেন্টিলেটর আছে বর্তমানে

আমেরিকার--2 লাখ
জার্মানি---25000
ভারত--40000
পাকিস্তান--2200
বাংলাদেশ-500(আরো 250 টি আসছে স্বাস্থ্য মন্ত্রীর ভাষ্য অনুসারে)